রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
বরিশালে হাট দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপ দ্বন্দ

বরিশালে হাট দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপ দ্বন্দ

Sharing is caring!

বরিশাল হাট দখল ও খাজনা আদায় নিয়ে  আওয়ামী লীগের দুই গ্রুপ দ্বন্দে জড়িয়ে পড়েছে। নগরীর পোর্ট রোড বাজার দখল নিয়ে এই দ্বন্দ প্রকাশ্য রূপ নিয়েছে। সম্প্রতি বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র অনুসারী মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রনে থাকা হাট বাজার ও ২টি বাস টার্মিনালসহ ১৩টি ইজারা বাতিল করেছে নগর ভবন।

সেই সময় পোর্ট রোড বাজারেরও ইজারা বাতিল করা হয়। নতুন করে এই বাজারের ইজারাদার দাবী করে বর্তমান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত অনুসারী বরিশাল মহানগর মৎস্যজীবী লীগ সভাপতি খান মোহাম্মদ হাবিব খাজনা তুলতে গেলে এই দ্বন্দ সামনে আসে। শুক্রবার সকালে দুই গ্রুপের খাজনা তোলাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই বাজারে। পোর্ট রোড বাজারের ব্যবসায়ীরা জানান, আমরা আগে যাকে খাজনা দিতাম তাদেরই দিবো। একদল লোক আসছিল খাজনা নিতে তাদের দেইনি। পূর্বের বাজার ইজারাদারের প্রতিনিধি জাকির হোসেন বলেন, এই ঘাট বিআইডব্লিউটিএ’র। এখানে আমরা খুচরা বাজার মিলিয়েছি। আমরা এখান থেকে একটা খাজনা নেই। কিন্তু একদল এসে ব্যবসায়ীদের বলছে আমাদের যেন খাজনা না দেয়। তারা কি কারণে টাকাটা নিবে আমরা জানি না। তাদের কোন বৈধতা নেই। তারা অবৈধ ও জোর জুলুমভাবে ব্যবসায়ীদের ভয়ভিতি দেখিয়ে টাকা তুলছে। আমাদের টেন্ডার আছে বৈশাখ পর্যন্ত। মৎস্য আড়তদার সমিতির কোষাধ্যক্ষ ও ইজারাদার ইয়ার হোসেন বলেন, আমরা বৈধভাবে এই ঘাট বিআইডব্লিউটিএ থেকে নিয়েছি। তারা কিসের বলে টাকা তুলতে এসেছে আমরা জানিনা। পোর্টরোড বাজারের ইজারাদার দাবীদার খান হাবিব বলেন, গতকাল রাতে বরিশাল সিটি কর্পোরেশন আমাকে বাজারের দায়িত্ব দিয়েছে। আমি আজ সকালে লোক দিয়ে টাকা তোলতে পাঠিয়েছি। কিন্তু সেখানে দেখি আড়ৎদার সমিতি টাকা উঠায়, বাজারসহ বিভিন্ন ভাবে তারা টাকা তুলছে। আমাকে লিখিত আকারে দিয়েছে। কিন্তু সেই কাগজ রাতে দিতে পারে নি, দিবে রোববার। কিন্তু তারা আমাকে খাজনা তোলার অনুমোতি দিয়েছে। কিন্তু তারা জোর করে এখানো টাকা তুলছে। তাদের বাজার আরো আগেই বাতিল করেছে সিটি কর্পোরেশন। বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, সম্প্রতি অভিযোগ পেয়ে ইজারা শর্ত ভঙ্গ করায় ওই বাজারের ইজারা বাতিল করা হয়েছে। এখন থেকে নগর ভবন সরাসরি রাজ¯্য আদায় করবে। এখন পর্যন্ত কাউকে রাজস্য আদায়ের দায়িত্ব দেয়া হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD