সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
খাল খনন উদ্বোধন করলেন মেয়র সাদিক

খাল খনন উদ্বোধন করলেন মেয়র সাদিক

Sharing is caring!

অনলাইন ডেক্স: নিজে এক্সেভেটর মেশিন চালিয়ে বরিশাল নগরের সাগরদী খাল খনন কাজের উদ্বোধন করলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরের বধ্যভূমি সংলগ্ন কীর্তনখোলা নদী ও সাগরদী খালের সংযোগ মুখে এক্সেভেটর মেশিন চালিয়ে এ কাজের উদ্বোধন করেন তিনি।

এর আগে তিনি খালের পাশেই সাগরদী খাল খনন ও স্লোপের কাজের ফলক উম্মোচন ও এর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশাল আমাদের শহর, তাই আমাদেরই এগিয়ে আসতে হবে। মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝানোর জন্য শ্রম দিতে আমার সমস্যা নেই। কিন্তু কাজগুলোও সঠিকভাবে সম্পন্ন করতে হবে, যাতে নগরবাসী সঠিকভাবে এর সুফল ভোগ করতে পারেন।

তিনি বলেন, আগের একটি প্রকল্প ছিল, যেটি আমি দায়িত্ব গ্রহণ করার দিন প্রধানমন্ত্রী পাস করেন। সেই ১৩০ কোটি টাকার প্রকল্পের শেষ কাজ এটি, বাকি কাজগুলো শেষ হয়েছে। কীর্তনখোলা নদীর সংযোগ স্থল থেকে সাগরদী খালটি সাত দশমিক ১০ কিলোমিটার গভীর খনন করা হবে। যেখানে এক দশমিক ৩৫ কিলোমিটার খালের পাশে শোভাবর্ধনের লক্ষে ওয়াওয়ে ও বাইসাইকেল লেন করা হবে। যার আদলে আমাদের যে ২৬ শত কোটি টাকার প্রজেক্ট মন্ত্রণালয়ে জমা রয়েছে সেটির কাজও হবে। আর এটি দেখলে সেটার বিষয়ে সবাই বুঝতে পারবে। আর এ খালটি খনন হলে এ অঞ্চলে আর জলাবদ্ধতা থাকবে না।

উদ্বোধনীকালে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক আহমদ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন ভূঞা, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্লাহসহ সিটি করপোরেশনের কাউন্সিলর, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধিরা ও স্থানীয় বাসিন্দারা।

বরিশাল শহরের জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন প্রোগ্রাম, বরিশাল কম্পোনেন্ট প্রথম পর্ব শীর্ষক প্রকল্পের আওতায় খাল খনন ও শোভা বর্ধনের এ কাজের আওতায় একটি ফুটওভার ব্রিজ, ৬৮টি স্ট্রিট লাইট, ৮৬টি বেঞ্চ, সবুজায়নের লক্ষে ৮৩০টি গাছ ও ১৫০টি ডাস্টবিনও বসানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD