শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর শুভ উদ্বোধন

বরিশালে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর শুভ উদ্বোধন

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আজ ১৬ই জানুয়ারি সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর আয়োজনে বিভাগীয় ক্রীড়া সংস্থা বরিশাল এর ব্যবস্থাপনায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় পর্যায় (আন্তঃজেলা) শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খোন্দকার মোঃ আনোয়ার হোসেন। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, পিএসসি শেখ হাসিনা সেনানিবাস বরিশাল মেজর মোঃ ইফতেখার আলম, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল এ্যাডঃ তালুকদার মোহাম্মদ ইউনুস, সিনিয়র সহ সভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী। এছাড়া এসময়ে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ হোসেন আহাম্মেদ, বিভিন্ন অতিথি ও জেলা থেকে অংশগ্রহণকারী খেলোয়াড় সহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

শুরুতে জাতির সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতায় ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, কারাতে, এ্যাথলেটিকস খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD