বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশালে হাই কোর্ট থেকে নিষিদ্ধ ঘোষিত ৫২টি পণ্যের বিরুদ্ধে বরিশালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুরে বরিশাল নগরের বাজার রোড ও হাটখোলা এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান, সহকারী পরিচালক সুমি রাণী মিত্র’র নেতৃত্ব উচ্চ আদালত থেকে নিষিদ্ধ করা ৫২টি পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অভিযান চলকালে ব্যবসায়ী ও ব্যবসায়ীক নেতৃবৃন্দর সাথে নিষিদ্ধ ৫২টি পণ্য নিয়ে আলোচনা করা হয়। এদিকে অভিযানের খবরে চকের পোলের পর থেকে বাজাররোড, হাট খেলা ও পেয়াজপট্টি এলাকার ব্যবসায়ীরা তাদের দোকান পাট বন্ধ করে দেন।  ব্যবসায়ীদের দাবী রোজার শুরু থেকে প্রতিদিনই কখনো জেলা প্রশাসন আবার কখনো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে। এর ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এজন্য ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে প্রতিবাদ জানান।  তবে এমন অভিযোগের সত্যতা নেই বলে জানিয়েছে অভিযানিক দলের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD