বরিশালের চরমোনাই হাট-এ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে বিশালাকৃতির ও দৃষ্টিনন্দন ষাঁড় মিস্টার লাল-চান।
মাত্র ৪ বছর বয়সী এই ষাঁড়টির ওজন প্রায় ১,২০০ কেজি (প্রায় ৩০ মণ)। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এর সম্ভাব্য বিক্রয় মূল্য ধরা হয়েছে ১২ লাখ টাকা।
বিজয়ী ষাঁড়টির মালিক চরমোনাই এলাকার বিশিষ্ট খামারি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের-এর হাতে বিশেষ সম্মাননা তুলে দেয় দেশের অন্যতম পশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আস্থা ফিড।
পুরস্কার গ্রহণের পর ষাঁড়টির ব্যবস্থাপক আস্থা ফিডের এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিযোগিতায় মূল বিজয়ীর পাশাপাশি অংশগ্রহণকারী আরও ৯টি স্বাস্থ্যবান ও আকর্ষণীয় ষাঁড়কে সান্ত্বনা ও উৎসাহমূলক “মোটিভেশন পুরস্কার” প্রদান করা হয়।
আয়োজকরা জানান, প্রান্তিক খামারিদের পশুপালনে উৎসাহিত করা, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু পালন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্নত খামার ব্যবস্থাপনা গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে আস্থা ফিড-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মঞ্জুরুল ইসলাম এবং ডা. অভিজিৎ মন্ডল।
অনুষ্ঠান চলাকালে আকস্মিক বৃষ্টির কারণে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও আয়োজকদের দক্ষতা ও আন্তরিকতায় ক্যাম্পেইনের বাকি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
সুপার বুল প্রতিযোগিতা ঘিরে স্থানীয় খামারি, দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ী এবং সাধারণ দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসাহে পুরো হাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।