সর্বশেষ:
গলাচিপায়  অবৈধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে পূবালী ব্যাংক পিএলসি এর উদ্যোগ টাকার প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেনীর শিক্ষার্থীকে ধ*র্ষ*ন চেষ্টার অভিযোগ কলাপাড়ায় হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রতিমন্ত্রী রাজিব আহসানের মতবিনিময় সভা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়ি পেটা করল সন্ত্রাসীরা সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে রিকশা চালককে আটকে নির্যাতন জনসেবার মানোন্নয়নে বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত” বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাসকে বিদায়ী সংবর্ধনা

মেহেন্দিগঞ্জ ‘র ফেরিঘাটে পুলিশের হানা ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

বরিশালের মেহেন্দিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জব্দকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃতদের একজন পল্লী বিদ্যুতের এক প্রকৌশলীর ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

শুক্রবার  ৬টায় ২২/০৫/২৬ ইং তারিখে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড চুনারচর স্টিমারঘাট ফেরিপন্টুনে এই অভিযান পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ মমিন উদ্দিন ও পুলিশ পরিদর্শক মোঃ মতিউর রহমান।

১. আলম খান (৩৭) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড  বদরপুর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পল্লী বিদ্যুতের প্রকৌশলীর ওপর হামলা মামলার আসামি।

২. শাকিল রাঢ়ী (২৪) সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেচর ০৪ নম্বর ওয়ার্ডের হানিফ রাঢ়ীর ছেলে। পুলিশ জানায়, গোপন তথ্য ছিলো দুই কারবারি বড় চালান নিয়ে ফেরিঘাটে অবস্থান করছে।

খবর পেয়েই ওসির নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স পন্টুন ঘিরে ফেলে এবং গাঁজাসহ হাতেনাতে তাদের আটক করে। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আলম ও শাকিল দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকের সিন্ডিকেট চালাচ্ছিল।

পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা বিভিন্ন রুটে মাদক সরবরাহ করত। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে।

এ বিষয়ে ওসি মোঃ মমিন উদ্দিন বলেন, মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মাদক কারবারিদের কোনো ছাড় নেই। এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category