শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে ইলিশ শিকারের দায়ে ৩০৪ জেলের কারাদণ্ড

বরিশালে ইলিশ শিকারের দায়ে ৩০৪ জেলের কারাদণ্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স: মা ইলিশ রক্ষা অভিযানের গেল আট দিনে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে বরিশাল বিভাগে ৩০৪ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।

এছাড়া এ পর্যন্ত প্রায় ৩১ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য সোয়া ৬ কোটি টাকা বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন।

তিনি জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কা‍উকে এ বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না।

যদিও অভিযানে মাঝেই সুযোগ বুঝে সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কালাবদরসহ বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। অভিযান চালাতে গিয়ে হামলার
শিকার হচ্ছে মৎস্য অধিদপ্তর ও পুলিশের সদস্যরা। এছাড়াও জনবল ও যানবাহন সংকটসহ নানান সমস্যায় অভিযান চালাতে গিয়ে হিমশিম খাওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ।

আর সংকটের মধ্যেই শনিবার দুপুরে পাওয়া তথ্যানুযায়ী ইলিশ রক্ষায় বিভাগে এ পর্যন্ত মোট ৩৪১টি মোবাইল কোর্ট বসে। অভিযান পরিচালিত হয় ১ হাজার ১২৬টি।
এসব অভিযান থেকে ২ হাজার ৪৯১ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ৩৬০ টি মামলায় ৩ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা এবং ৩০৪ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
দেওয়া হয়েছে। আর নিলামকৃত আয় হয়েছে ১ লাখ ৮৫ হাজার টাকা।

মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা কালে ২৫৩ টি অবতরণ কেন্দ্র, ১
হাজার ৯১৩টি মাছঘাট, ৩ হাজার ৬৪৯টি আড়ত, ২ হাজার ২৬৭টি বাজার পরিদর্শন করা হয়।

উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD