রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উজিরপুরের সন্তান সাইফ মাহমুদ জুয়েল

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উজিরপুরের সন্তান সাইফ মাহমুদ জুয়েল

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বরিশালের উজিরপুরের কৃতিসন্তান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা মোঃ সাইফ মোহাম্মদ জুয়েল। জুয়েল উপজেলার শোলোক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামের, মৃত্যু ডাক্তার মোঃ শাজাহানের ছেলে। চার ছেলের মধ্যে সে সবার ছোট।

ঐতিহ্যবাহী ধামুরা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০২ সালে মাধ্যমিক পাশ করে। ধামুরা ডিগ্রী কলেজ থেকে২০০৪ সালে উচ্চমাধ্যমিক পাশ করে। শোলক ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সাইফ মাহমুদ জুয়েল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হন, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এর পারে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় জাতীয়তাবাদী ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মিরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়। বরিশাল জেলা দক্ষিণের যুবদলের সহ-সাধারণ সম্পাদক আজাদ হোসেন বাশার জানান,সাইফ মোহাম্মদ জুয়েল একজ সৎ ও মেধাবী ছাত্র নেতা। তাকে ছাএদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত করায়,ছাত্রদল আরো গতিশীল ও শক্তিশালী হবে।

যার প্রমাণ তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দায়িত্ব থাকা অবস্থায় দিয়েছেন। তৃনমূল থেকে গড়ে ওঠা সেই ছেলেটি আজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক। মেধা ও সাংগঠনিক দক্ষতা থাকলে কাউকে দাবিয়ে রাখা যায় না সাইফ মাহামুদ জুয়েলই তার উজ্জ্বল দৃষ্টান্ত। শোলক ইউনিয়নের এই সূর্যসন্তানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে শোলক ইউনিয়ন বি,এন,পি ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD