সর্বশেষ:
ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলায় সেতু ও গ্যাস সংযোগে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়া হবে : সরোয়ার শোক সংবাদ  সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই পটুয়াখালী সরকারি কলেজ শাখা উচ্চ-মাধ্যমিক ছাত্রদলের মনোনীত সভাপতি ফাহিম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত শিক্ষকদের যত সম্মানিত করতে পারব, দেশজাতি তত সম্মানিত হবে..এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় ৯ দফা সহ জাতীয় বাজেটে দক্ষিনাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার জুড়ে মানববন্ধন কামাল হাওলাদারের চাকরিচ্যুত ও গ্রেপ্তারের ঘটনায় টেলিভিশন চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশনের নিন্দা কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃ/ত তিমি মেহেন্দিগঞ্জে ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ বরিশাল জিলা স্কুলে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অনুষ্ঠিত

বরিশাল সিটি কর্পোরেশনের দুই প্রকৌশলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ৪৬ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী খান মুহাম্মদ নুরুল ইসলাম এবং সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মোতালেব হাওলাদারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

তিনি বিদায়ী কর্মকর্তাদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অবদান স্মরণ করে বলেন, সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে তারা সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তাদের অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠা নতুন প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির, সচিব রুম্পা সিকদার, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. রায়হান উজ জামানসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় সহকর্মীরা বিদায়ী দুই কর্মকর্তার কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং তাদের সুস্বাস্থ্য, সুখ ও সুন্দর অবসরজীবন কামনা করেন।

পরে বিদায়ী অতিথিদের সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category