বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালে রাজা ভাই’র মূল্যে ২৭ লাখ টাকা

বরিশালে রাজা ভাই’র মূল্যে ২৭ লাখ টাকা

Sharing is caring!

আসন্ন পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে গ্রামে “রাজা ভাই”-এর ক্রেতা না থাকায় শহরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আগামী ২/১দিনের মধ্যে রাজধানীর গাবতলী গরুর হাট মাতাবেন বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের প্রায় ৩৫ মন ওজনের “রাজা ভাই”। তাই “রাজা ভাইকে” শহরে নিয়ে যাওয়ার আগে প্রতিদিন একনজর দেখতে ভীর করছেন উৎসুক জনতা।

বাটাজোর গ্রামের প্রান্তিক খামারী ও রাজা ভাইয়ের মালিক সেলিম হাওলাদার জানান, গত সাড়ে চার বছরপূর্বে তিনি উজিরপুর উপজেলার হারতা বাজার থেকে ৬৫ হাজার ৫শ’ টাকা দিয়ে হলষ্টিন ফিজিয়ান জাতের নয় মাস বয়সের একটি ষাড় বাছুর ক্রয় করেন। ধীরে ধীরে ষাড়টি তার খামারে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। ইতোমধ্যে তিনি ষাড়টির নাম দিয়েছেন “রাজা ভাই”।

বর্তমানে ষাড়টির ওজন প্রায় ৩৫ মনের কাছাকাছি হয়েছে। তিনি আরও জানান, রাজা ভাইকে মানুষ দেখতে আসলেও এখনো ক্রেতা মেলেনি। ফলে বিক্রয়ের জন্য রাজা ভাইকে রাজধানীতে নিয়ে যাওয়া হবে। ষাড়টির মূল্যে ২৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গৌরনদী উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ জানান, এবছর প্রানীসম্পদ প্রদর্শনীতে ষাড়টি প্রথমস্থান দখল করে নেওয়ায় খামার মালিককে পুরস্কৃত করা হয়েছিলো। খামারী সেলিম হাওলাদারের ষাড়টি দেখে অন্যান্য খামারীরা ষাড় পালনে উদ্বুদ্ধ হবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD