বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
শ্রমিকদলের সেক্রেটারী ফয়েজ আহমেদ করোনা আক্রান্ত ; সকলের নিকট দোয়ার দরখাস্ত ।

শ্রমিকদলের সেক্রেটারী ফয়েজ আহমেদ করোনা আক্রান্ত ; সকলের নিকট দোয়ার দরখাস্ত ।

Sharing is caring!

সময় টা ২০২০ সালের মার্চ মাস।  করোনা আতংকে গোটা দেশ দিশেহারা যার ঢেউ বরিশাল কেও স্পর্শ করেছিলো ।  এই সঙ্কটে সরকারী এবং বেসরকারী পর্যায়ের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মী দের অনেকেই সাহস নিয়ে নিজের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও করোনা মোকাবিলায় অসামান্য অবদান রেখেছিলেন । করোনা রোগীদের পাশে সাহায্যের হাত বাড়ানোর পাশাপাশি ত্রাণ কার্যক্রম কে অসহায়দের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য সম্মুখ যোদ্ধা হিসেবে যাদের কথা বরিশালবাসী বিভিন্ন সংবাদমাধ্যম মারফৎ জানতে পেরেছিলো বরিশাল মহানগর শ্রমিকদলের সংগ্রামী সেক্রেটারী কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য শ্রমিকবান্ধব সৎ এবং ত্যাগী শ্রমিক নেতা মো. ফয়েজ আহমেদ তাদের অন্যতম ।

২০২০ সালের লকডাউনের পুরো সময় শ্রমিক সংশ্লিষ্ট বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং অন্যান্য শ্রমিক সংগঠনের নিরুপায় কর্মহীন দরিদ্র শ্রমিকদের খুঁজে খুঁজে তাদের মাঝে ত্রাণ সামগ্রী সহ নগদ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আর্থ সামাজিক স্থবিরতা দূরীকরণে দল মত নির্বিশেষে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন এই করোনা যোদ্ধা যাদের মধ্যে ঊল্লেখযোগ্য ছিলো রিকশা শ্রমিক ইউনিয়ন , দর্জি শ্রমিক ইউনিয়ন , নির্মাণ শ্রমিক ইউনিয়ন , বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য সংগঠন ।

এদিকে শ্রমিকবান্ধব এই নেতার আশু রোগমুক্তি কামনায় সার্বিক বিষয়ের খোঁজখবর জানতে নিজ দলের চাইতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের শুভাকাঙ্ক্ষীরা অগ্রগামী বলে দুঃখ ভারাক্রান্ত মনে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল থেকে উঠে আসা এই প্রচারবিমুখ শ্রমিক নেতা। মহানগর শ্রমিকদলের সাবেক সভাপতি মো. মানিক এবং জেলার মো. বশির আহমেদের মৃত্যুর পর গোটা বরিশালে জাতীয়তাবাদী শ্রমিক রাজনীতি কে বিভক্তি থেকে সম্পূর্ণ মুক্ত রাখার জন্য চেষ্টার কোন ত্রুটি ছিল না মহানগরের এই কান্ডারীর । বি এন পি চেয়ারপার্সন বেগম জিয়ার জেল থেকে মুক্তির আন্দোলন সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সংগঠিত প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রথম সারিতে যারা নেতৃত্বে ছিলেন তাদের মাঝে ব্যক্তিগত স্বার্থ কে তুচ্ছ করে দলীয় স্বার্থ কে সর্বদা প্রাধান্য দেয়া ফয়েজ আহমেদ ওয়ার্ড পর্যায়ের কর্মী থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের কাছে একটি আন্দোলনের বাতিঘর হিসেবে পরিচিতি লাভ করেছেন ।

জাতীয়তাবাদী রাজনীতির ধারক বাহক হিসেবে সর্বমহলে সুনাম অর্জনের মাধ্যমে সুদীর্ঘ এক যুগের ও বেশী সময় ধরে বরিশালের আপামর জনসাধারণের মন জয় করে বর্তমানে তিনি হাসপাতালের বেডে শয্যাশায়ী হয়ে সকলের নিকট কায়মনোবাক্যে দোয়ার দরখাস্ত রেখেছেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD