রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে তারেক রহমানের কারামুক্ত দিবস পালন করেছে যুবদল

বরিশালে তারেক রহমানের কারামুক্ত দিবস পালন করেছে যুবদল

Sharing is caring!

৭ই মার্চ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫ তম কারাবন্দি দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের উত্তর জেলা যুবদলের আয়োজনে বিকাল ৫টায় নগরীর সদর রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কবির  উদ্দিন আফসারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইদুর আলম মিলন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বরিশাল উত্তর জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম সুজন, যুবদল নেতা নুরে আলম বাবু,  সরোয়ার হোসেন বাদল, নাজমুল হুদা রাজু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কাজী কাওসার হোসেন রহিম, জেলা যুবদল নেতা তানজিম আহমেদ, মোঃ রায়হান আলী আকবর সম্রাট প্রমুখ।

বক্তৃতায় যুবদল নেতা সাইফুল ইসলাম সুজন বলেন, ‘তারেক রহমান  মানি সূর্য উদয়, তারেক রহমানকে কখনো ঢেকে রাখা যাবেনা। আঁকাশে অমানিশার যত অন্ধকারই থাকুক, আলো আসবেই।’

তিনি আরো বলেন, ‘তারেক রহমান বাংলাদেশকে আলোকিত করবে, মাফিয়া সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতৃত্ব দিবেন। তারেক রহমান মানে সম্ভবনাময় বাংলাদেশের প্রতিচ্ছবি। বাংলাদেশ থেকে আবু জাহেল বংশধর বিদায় নেবেই, সময়ের অপেক্ষা শেষ, বিজয় আসবেই।’

আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD