সর্বশেষ:
লালমোহনে ৬ ফুট লম্বা গাঁজা গাছসহ মা-ছেলে সহ গ্রেপ্তার ৩ পাকিস্তানে দর্জির মেয়ের ইতিহাস, এমবিবিএস-এ ১৭টি স্বর্ণপদক জয় পাকিস্তানের সঙ্গে সংলাপ— আরএসএসের বার্তায় নতুন ইঙ্গিত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান বিসিসিকে ৭ সৌরচালিত ইজিবাইক ও ১০০ কমিউনাল বিন হস্তান্তর ব্র্যাকের সবুজ নগর গঠনে পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা বিসিসি প্রশাসকের চৌমাথা সিএন্ডবি সড়কে স্বস্তি ফিরছে নগরবাসীর মাঝে ৮ ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল বরিশালের খুদে ক্রীড়াবিদরা সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে রূপসা শেবাচিমে র‍্যাবের অভিযানে ৮ দালাল আটক

চৌমাথা সিএন্ডবি সড়কে স্বস্তি ফিরছে নগরবাসীর মাঝে

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘদিনের জনদুর্ভোগ ও বিতর্কের অবসান ঘটিয়ে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ চৌমাথা সিএন্ডবি রোড এলাকায় রাস্তার মাঝখানে নির্মিত ‘শাহান-আরা পার্ক’-এর অবশিষ্ট অংশ অপসারণ কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন।
বুধবার (১৩ মে ২০২৬) সকাল ১১টায় বরিশাল সিটি করপোরেশন-এর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন-এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান শুরু হয়।
এ সময় তিনি সড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর শাহ আমিনুল ইসলাম আমিন, হাবিবুর রহমান টিপু, আ.ন.ম সাইফুল আহসান আজিম ও ইউনূস হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, আহমেদ জ্যাকি অনুপম, নওশাদ হোসেন নান্টু, মাজহারুল ইসলাম জাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘ প্রতীক্ষিত এ উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
অভিযান চলাকালে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।
জনদুর্ভোগ নিরসনে সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করায় তারা প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নগরবাসীর প্রত্যাশা, উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হলে চৌমাথা সিএন্ডবি সড়কে যান চলাচল আরও স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের যানজট ও ভোগান্তির অবসান ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category