শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশালে “সুজন-সুশাসনের জন্য নাগরিক “এর উদ্যোগে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

বরিশালে “সুজন-সুশাসনের জন্য নাগরিক “এর উদ্যোগে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ সারাদেশে ক্রমাগত নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১ ঘটিকায় নগরীর টাউন হলের সামনে “সুজন-সুশাসনের জন্য নাগরিক” এর উদ্যোগে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধনে বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার সভাপতিত্বে জেলা সম্পাদক রনজিৎ দত্ত , অধ্যাপক লুৎফে আলম সহ-সভাপতি বরিশাল জেলা, শুভংকর চক্রবর্তী জেলা কমিটির নির্বাহী সদস্য, নাইম হোসেন হোসেন ইয়ুথ হাঙ্গার এন্ডিং,মেহের আফরোজ মিতা সদস্য, এ্যাডভোকেট হিরন কুমার দাস নেতৃত্বে অনুষ্ঠিত জনাকীর্ণ মানববন্ধন কর্মসূচীতে ১১টি দাবী উপস্থাপন করা হয়েছে।
দাবীগুলোর মধ্যে রয়েছে, ১। ধর্ষণসহ সকল ধরণের নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্র কর্তৃক যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২। ধর্ষণ সহ প্রতিটি নারী নির্যাতনের যথাপযুক্ত তদন্ত পূর্বক দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ৩। ধর্ষকসহ নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। ৪। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হউক মৃত্যুদন্ড। ৫। দুর্বৃত্তায়িত রাজনীতি নয়, জনকল্যাণমুখী আদর্শভিত্তিক রাজনীতি চাই, উল্লেখযোগ্য।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিনই গণমাধ্যমে নারীর প্রতি সহিংসতা ও বিভিন্ন ধরণের নিপীড়নের যে সকল খবর প্রচারিত ও প্রকাশিত হচ্ছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় ।
এসকল ঘটনার প্রতিবাদে ইতোমধ্যেই সারাদেশ উত্তাল হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে আজকের কর্মসূচী মানববন্ধন। তাই আমরা চাই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখুক সরকার দ্রুতই ধর্ষনের বিরুদ্ধে এমন কোন পদক্ষেপ গ্রহণ করুক ,যা দেশবাসীকে আস্বস্ত করে।
মানববন্ধন শেষে নগরীতে একটি র‌্যালী অনুষ্টিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD