শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশালে উন্নত প্রযুক্তির পানির ফিল্টার বিতরণ।

বরিশালে উন্নত প্রযুক্তির পানির ফিল্টার বিতরণ।

Sharing is caring!

বরিশালে বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন পদ্ধতির নিরাপদ পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ‘হেল্প দ্য কোভিড-১৯’ ফেসবুক গ্রুপের উদ্যোগে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটসহ তিনটি মূল গেটে তিনটি ফিল্টার স্থাপন করে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জসিম উদ্দিন হাওলাদার, আরএস ক্যাজুয়াল ডা. আমীরুল ইসলাম, সংগঠনের সভাপতি সঞ্জয় দাস বাবু, প্যারোটস-এর অ্যাডমিন জিনিয়া আফরিন।
শের-ই বাংলা মেডিকেল ছাড়াও বরিশাল সদর হাসপাতাল, আইনজীবী সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই ফিল্টার স্থাপন করেন তারা। হেল্প দ্য কোভিড-১৯ ফেসবুক গ্রুপের সভাপতি সঞ্জয় দাস বাবু ও প্যারোটস অ্যাডমিন জিনিয়া আফরিন বলেন, হাত থেকে কোভিড-১৯ এর জীবাণু সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি। তাই তারা এমন একটি যন্ত্র স্থাপন করছেন, যেটা চালাতে হাতের কোনো স্পর্শ লাগবে না। প্যাডেল সুইচের মাধ্যমে মেশিন থেকে বিশুদ্ধ পানি বের হয়ে আসবে। এতে কোভিড-১৯ সংক্রমণের আশঙ্কা কমবে আশা তাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD