শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশাল মহানগর রিস্কা, ভ্যান,ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন’ সাধারন সম্পাদক বহিস্কার।

বরিশাল মহানগর রিস্কা, ভ্যান,ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন’ সাধারন সম্পাদক বহিস্কার।

Sharing is caring!

বরিশাল মহানগর রিস্কা, ভ্যান,ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ২২৯৭) কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক এর পদ থেকে আকতার রহমান সপ্রুকে বহিস্কার করা হয়েছে।

গতকাল সদস্যদের মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতি ক্রমে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কার্যকলাপ এবং প্রতারনামূলক কার্যকালাপের জন্য ৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আকতার রহমান সপ্রুকে সংগঠনের সকল কার্যকলাপ থেকে বহিষ্কার করা হইল এবং তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হইল।

আরো উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দীন, মোঃ কালু সরদার, মোঃ কুদ্দুস মোল্লা, মোঃ ওবায়দুল হক, মোঃ নুর খলিফা, মোঃ নুর মোহাম্মাদ, মোঃ আলাউদ্দিন আলাল, মোঃগোলাম মোস্তফা, আঃ সালাম ব্যাপারীসহ প্রমুখ।

উল্লেখ যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক দায়িত্বে থাকা অবস্থায়  আকতার রহমান সপ্রু  অফিস থেকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নামাইয়া ফেলেন। এই ঘটনার প্রতিবাদ করলে তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে মিটিং এর কথা বলে কার্যকারী পরিষদের শ্রমিকদের ভুল বুঝিয়ে সাদা কাগজে সাক্ষর নিয়ে প্রতারনা করে সভাপতি কে অব্যহতির রেজুলেশন তৈরি করেন।

সংগঠনের শুরু থেকে এই পর্যন্ত আদায়কৃত কোন টাকা -পয়সার হিসাব তিনি দেন নাই। সদস্য চাদা ৫০ টাকার পরিবর্তে ৯০ টাকা করে আদায় করেন, যা সম্পুর্ন সংগঠনের মিয়ম বহির্ভূত। আদায়কৃত অর্থ ও সংগঠনের ডোনেশনের অর্থ তিনি আত্মসাৎ করেন টাকা – পয়সার হিসাব চাহিলে সদস্যদের সাথে দূর্ব্যবহার করেন। শ্রমিকলীগের কোন কর্মকাণ্ডে অংশ গ্রহন করিলে সদস্যদের গালিগালাজ করেন ওখারাপ ব্যবহারকরেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD