সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশাল বিভাগে আক্রান্ত ৬ হাজার ছুঁইছুঁই

বরিশাল বিভাগে আক্রান্ত ৬ হাজার ছুঁইছুঁই

Sharing is caring!

বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তি সংখ্যা প্রায় ছয় হাজার। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৭ জন।

সুস্থ হয়েছেন মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি।

বিভাগের ছয় জেলার মধ্যে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে বরিশাল জেলায়। তবে মৃত্যুর হার সবচেয়ে বেশি পটুয়াখালীতে।

শনিবার (০১ আগস্ট) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৭৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। বিপরীতে সুস্থ হয়েছেন ৪৪ জন।

এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯২১ জনে। সুস্থ হয়েছেন তিন হাজার ৬৮১ জন। বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ।

১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে শনিবার পর্যন্ত ১৪৫ দিনে বরিশাল জেলায় নতুন ২৮ জনকে নিয়ে মোট দুই হাজার ৪৭৩ জন, পটুয়াখালী জেলায় নতুন ১১ জনসহ মোট এক হাজার ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ভোলা জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ জন শনাক্ত নিয়ে ৫৩২ জন, পিরোজপুর জেলায় নতুন ১২ জন সহ মোট ৭৩৫ জন, বরগুনা জেলায় নতুন ১৬ জনসহ মোট ৬৫৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন শনাক্ত পাঁচজন সহ মোট ৪৯০ জন আক্রান্ত।

বরিশাল জেলায় এক হাজার ৫৭৮ জন, পটুয়াখালী জেলায় ৬৩১ জন, ভোলা জেলায় ৩৮১ জন, পিরোজপুর জেলায় ৪০০ জন, বরগুনা জেলায় ৪১৪ জন এবং ঝালকাঠি জেলায় ২৭৭ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে বরিশাল জেলায় ৪৪ জন, পটুয়াখালী জেলায় ৩০ জন, ভোলায় ৬ জন, পিরোজপুর জেলায় ১২ জন, বরগুনা জেলায় ১৩ জন এবং ঝালকাঠি জেলায় ১২ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD