শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বেঙ্গল বিস্কুট কারখানায় শ্রমিকের রহস্যজনক মৃত্যু

বেঙ্গল বিস্কুট কারখানায় শ্রমিকের রহস্যজনক মৃত্যু

Sharing is caring!

শিল্পনগরী বিসিকে’র বেঙ্গল বিস্কুট নামক কোম্পানি আব্দুর রাজ্জাক নামের এক শ্রমিকের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। বেঙ্গল বিস্কুট কর্তৃপক্ষ ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বলে দাবি করেছেন। তবে দাবি মতে আলামত না পাওয়ায় ঘটনাটি রহস্যজনক মনে করছে পুলিশ।

তাই প্রাথমিক পর্যায়ে ময়না তদন্ত ছাড়া মৃতদেহ হস্তান্তরের আলোচনা হলেও পরে আবার ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহত শ্রমিক আব্দুর রাজ্জাক নগরীর তিন নম্বর ওয়ার্ডস্থ পুরানপাড়া তালুকদার বাড়ী’র বাসিন্দা জলিল তালুকদারের ছেলে। সে বেঙ্গল বিস্কুট কারখানার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী এবং থানা পুলিশ সূত্রে জানাগেছে, ‘সকাল ১০টার দিকে কাউনিয়া বিসিক এলাকায় বেঙ্গল বিস্কুট কারখানায় কর্মরত আব্দুর রাজ্জাক বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়েছে বলে প্রচার করা হয়। পরে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে পৌনে ১২টার দিকে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের লাশ সংরক্ষণ কক্ষে প্রেরণ করেন চিকিৎসক।

এদিকে মৃত্যুর পর পরই বেঙ্গল বিস্কুট কর্তৃপক্ষ ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে যেতে পরিবার দিয়ে আবেদন করান। প্রথম দিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ নেই বলে দাবি করা হলে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। কিন্তু পরবর্তীতে পুলিশ সরেজমিন তদন্তে গিয়ে ময়না তদন্তের সিদ্ধান্তে ফিরে আসেন।

এ প্রসঙ্গে মহানগরীর কাউনিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) আজিমুল করিম বলেন, ‘বেঙ্গল বিস্কুট কর্তৃপক্ষ দাবি করছে এটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আমরা তেমন কিছু পাইনি।

তাই ঘটনাটি অধিকতর তদন্তের সার্থে মৃ

তদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানিয়েছেন কাউনিয়া থানার ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD