শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরিশাল শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ৩ রোগীর মৃত্যু

বরিশাল শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ৩ রোগীর মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে তিন রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) এসব রোগীর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ জুন মাদারীপুরের কালকিনি উপজেলার বিকাশ দে (৪৫) করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাত ৮টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে বরগুনা জেলার বামনা উপজেলার পূর্ব সফুর এলাকার গোলাম মোস্তফা (৬০) করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। বিকেল পৌনে ৫টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে দিকে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝড়া এলাকার আ. সালাম (৬০) মৃত্যুবরণ করেন। তিনি গত ২৯ জুন দুপুর ১টায় করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।

যাদের রিপোর্ট পাওয়া যায়নি তাদের শরীর থেকে নমুন সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ও আইসোলশন ওয়ার্ডে মোট ৯৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে পজিটিভ ছিল ৩৭ জন।

এদিকে নতুন শনাক্ত হওয়া ১৬ জনসহ বরিশাল জেলায় এ পর্যন্ত ১ হাজার ৫৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে ৩৩৬ জন সুস্থ হয়েছেন। ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD