শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশালে বেদে পল্লীতে খাদ্য সহায়তা

বরিশালে বেদে পল্লীতে খাদ্য সহায়তা

Sharing is caring!

বরিশাল নগরীর রসূলপুর সংলগ্ন এলাকায় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সদ্য পাশ করা শিক্ষার্থী এস এম নাঈমুল হাসান প্রজেক্ট ৬০ এর মাধ্যমে এই খাদ্য সহায়তা প্রদান করেন।

বরিশালের রসূলপুরে ৩৬টি বেদে পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

মোট ৩শ কেজি চাল, ১শ কেজি আলু, ৩৬ কেজি পিঁয়াজ, ১৮ কেজি মুসুরির ডাল, ১৮ লিটার সয়াবিন তেল ও ১৮ কেজি লবণ প্রদান করা হয়।

এর আগে হবিগঞ্জ জেলার ভানুগাছ উপজেলাতেও ১৪টি ভাসমান বেদে পরিবারের মাঝে প্রজেক্ট ৬০ এর উদ্যোগে ১০ দিনের খাবার বিতরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে প্রজেক্ট ৬০ এর উদ্যোক্তা এস এম নাঈমুল হাসান বলেন, দেশের নাগরিক হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবারই দায়িত্ব। এই জায়গা থেকেই প্রজেক্ট ৬০ শুরু করা। আর এই বেদে সম্প্রদায়ের মানুষজন এখনো সমাজের অনেকের কাছে অচ্ছুৎ হিসেবে থেকে যাচ্ছেন। তাই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চিন্তা ছিল শুরু থেকেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD