বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশালে করোনা ইউনিটে আরো ৩ জন ভর্তি

বরিশালে করোনা ইউনিটে আরো ৩ জন ভর্তি

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গেলো ২৪ ঘন্টায় আরো ৩ রোগী করোনা সন্দেহে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানাগেছে, কাশি ও জ্বর নিয়ে বরিশাল সদর উপজেলার চাঁদকাঠি এলাকার বিধি আক্তার (২৬) বুধবার (২৫ মার্চ) দুপুরে ভর্তি হন।

এছাড়া একই দিন বিকেলে একই কারণে আগৈলঝাড়া উপজেলার চান্দু গ্রামের তৃষ্ণা (৪৫) এবং এর আগে মঙ্গলবার মধ্যরাতে পটুয়াখালীর বাউফল উপজেলার নিমদি এলাকার নোমান (২৫) ভর্তি হন।

গত ২৩ মার্চ সন্ধ্যায় বরিশাল নগরের বাজাররোড এলাকার শাওন (২৩) ও একই দিন রাত ৯ টায় বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের স্বপন হাওলাদার (২৭) নামে ২ যুবককে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

উল্লেখ্য, এ হাসপাতালে এ নিয়ে ৭ জন রোগী করোনা সন্দেহে ভর্তি হয়, যারমধ্যে ২ জন এরইমধ্যে ছারপত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD