ক্রাইমসিন ডেক্সঃ
বরিশালের পলাশপুর থেকে মোছাম্মৎ আসমা আক্তার সুমি (২০) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী নিখোঁজ হয়েছেন।
গত ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টার দিকে পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর গুচ্ছগ্রামে নিজ বাসা থেকে রাগ করে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আসমা আক্তার সুমির বাবা মোহাম্মদ সালাম জানান, মেয়েকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছেও খোঁজ নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসমা আক্তার সুমি বুদ্ধিপ্রতিবন্ধী। বাড়ি থেকে বের হওয়ার পর তিনি কোথায় গেছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কোনো তথ্য জানতে পারেননি। মেয়ের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন।
কোনো ব্যক্তি আসমা আক্তার সুমির সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৩৫৬৯৮৭৫২৭