রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে যুবককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে জখম

বরিশালে যুবককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে জখম

Sharing is caring!

পূর্ব শক্রতার জেরধরে কাজী মামুন (৩০) নামের এক যুবকের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মুমূর্ষ অবস্থায় আহত মামুনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নগরীর ২৮নং ওয়ার্ডের শেরেবাংলা সড়কের হরিপাশা এলাকায়।

মঙ্গলবার দুপুরে হাসপাতালে শষ্যাশয়ী ওই এলাকার কাজী মতিউর রহমানের পুত্র আহত কাজী মামুন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশী (রাজমিস্ত্রী) কাজী রফিকুল ইসলামের সাথে তার ছোট ভাই কাজী মেহেদী হাসানের বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে রফিকুল ইসলাম তার ভাই মেহেদীকে মারধর করে। এসময় ছোটভাইকে রক্ষার জন্য তিনি (মামুন) এগিয়ে আসলে রফিকুল ইসলামের পুত্র সজিব লোহার পাইপ দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। এসময় হত্যার উদ্দেশ্যে তাকে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সজিব ও তার পিতা রফিকুল ইসলাম পালিয়ে যায়।

শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত মামুনের অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বীন ইসলাম জানান, এ ঘটনায় এখনও থানায় লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD