বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সন্ধ্যা নদীতে লঞ্চের ধাক্কায় নৌযান ডুবি

সন্ধ্যা নদীতে লঞ্চের ধাক্কায় নৌযান ডুবি

Sharing is caring!

বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মালবাহী নৌযান ডুবির ঘটনা ঘটেছে।

সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ি ঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, হুলারহাট থেকে ঢাকাগামী মর্নিংসান-৯ সহ দুটি লঞ্চ পাশাপাশি চলছিলো। মসজিদবাড়ি ঘাট অতিক্রমের সময় বিপরীত দিক থেকে স্টিলের তৈরি একটি মালবাহী নৌযানের সঙ্গে লঞ্চের ধাক্কা লাগে মর্নিংসান-৯ লঞ্চের।  সঙ্গে সঙ্গে ১৪শ বস্তা মুরগির খাবারবোঝাই নৌযানটি ডুবে যায়।

এসময় ডুবে যাওয়া নৌযানটির পেছনে আরো দুটি নৌযান ছিলো। যারা লঞ্চগুলোকে থামিয়ে ডুবে যাওয়া নৌযানে থাকা আরোহীদের উদ্ধার কাজ পরিচালনা করে। যতদূর জানাগেছে ডুবে যাওয়া নৌযানে থাকা ১১ জন আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এসআই জাহিদ নৌযানটিতে থাকা মুরগির খাবারের মালিক হাবিবুর রহমানের বরাত দিয়ে জানান, মুরগির খাবার নিয়ে নৌযানটি সকালে কুমিল্লার দাউদকান্দি থেকে স্বরূপকাঠির উদ্দেশে রওনা দেয়।

বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের সদস্যরা গিয়েছেন। ঢাকাগামী মর্নিংসান-৯ নামের একটি লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD