সর্বশেষ:
মেহন্দিগঞ্জের আন্দারমানিক জমির বিরোধে নামাজরত ছোট ভাইকে হত্যা করলো বড় ভাই অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে যুব অধিকার পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ পটুয়াখালীতে কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬ সাংবাদিক কন্যার স্বর্ন জয় বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম কলাপাড়ায় বিএনপি নেতার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃ/ত্যু মেহেন্দিগঞ্জে ডাকাতদের  বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মেহন্দিগঞ্জের আন্দারমানিক জমির বিরোধে নামাজরত ছোট ভাইকে হ/ত্যা করলো বড় ভাই বরিশালে খেলাঘরের ‘সম্মেলন ও শিশু সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত কলাপাড়ায় অটোচালক অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার- ৩

অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে যুব অধিকার পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক গলাচিপা, পটুয়াখালীঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রচারিত মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছেন চর বিশ্বাস ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ ইলিয়াছ হোসাইন মৃধা

এক লিখিত প্রতিবাদ বার্তায় তিনি অভিযোগ করেন, গত ১২ তারিখের নির্বাচনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল পরিকল্পিতভাবে গণঅধিকার পরিষদ-এর নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “এই অপপ্রচারের মূল উদ্দেশ্য হলো সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং রাজনৈতিকভাবে নেতাকর্মীদের হেয়প্রতিপন্ন করা। কিন্তু জনগণ এখন অনেক সচেতন; তারা সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে সক্ষম।”

সম্প্রতি তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওর প্রসঙ্গে ইলিয়াছ হোসাইন মৃধা বলেন, ভিডিওটিতে উপস্থাপিত বক্তব্যগুলো সম্পূর্ণ অসংলগ্ন, পরস্পরবিরোধী এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এটি একটি সুপরিকল্পিত অপপ্রচারের অংশ ছাড়া আর কিছু নয়। যারা মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য জনগণের কাছে ইতোমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ মহল দীর্ঘদিন ধরে চর বিশ্বাস ইউনিয়নের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তারা বারবার গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করছে। তবে এ ধরনের ষড়যন্ত্র সফল হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি, নুরুল হক নূর-এর নেতৃত্বে পরিচালিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার লক্ষ্যেই একটি মহল ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে ইলিয়াছ হোসাইন মৃধা বলেন, “মিথ্যা তথ্য ছড়িয়ে চরিত্রহনন, রাজনৈতিক ষড়যন্ত্র ও সামাজিক বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।

অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। যারা পর্দার আড়াল থেকে এসব অপপ্রচার পরিচালনা করছে, তাদের মুখোশ খুব শিগগিরই জনগণের সামনে উন্মোচিত হবে।”

তিনি আরও বলেন, “মিথ্যা দিয়ে সাময়িকভাবে বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব হলেও সত্যকে কখনো চেপে রাখা যায় না। যুব অধিকার পরিষদ সব ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে গণমানুষের অধিকার আদায়ে কাজ করে যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category