সর্বশেষ:
‎রাজাপুরে এমইপি গ্রুপের ইলেকট্রিক ব্যবসায়ীদের নিয়ে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ মেহেন্দিগঞ্জে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বিএনপি নেতারা লাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক জিয়াউর রহমানের হাতে খননকৃত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ‎বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন অবৈধ ট্রলিং বন্ধে উপকূলীয় জেলেদের সংবাদ সম্মেলন ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলায় সেতু ও গ্যাস সংযোগে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়া হবে : সরোয়ার শোক সংবাদ  সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই পটুয়াখালী সরকারি কলেজ শাখা উচ্চ-মাধ্যমিক ছাত্রদলের মনোনীত সভাপতি ফাহিম

কলাপাড়ায় বিএনপি নেতার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬
{"capture_mode":"AutoModule","faces":[]}

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মো.রফিকুল ইসলাম দুলাল মৃধার মৃ/ত্যু/তে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৯ জুন) মাগরিব নামাজ বাদ কলাপাড়া পৌর শহরের বিএনপি কার্যালয়ে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু এবং কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট মো. মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সহ-সভাপতি বিশ্বাস মিজানুর রহমান টুটু, আলাউদ্দিন তালুকদার, সালাউদ্দিন খান, বাদল তালুকদার, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার,  তারেক আমান সুমন সহ কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম রফিকুল ইসলাম দুলাল মৃধার জীবনী এবং কলাপাড়া বিএনপিতে তার অবদান তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।

দোয়া মোনাজাত পরিচালনা করেন, কলাপাড়া উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মো. আফজাল হোসেন ও পৌর ওলামা দলের সভাপতি মাওলানা মো. ফোরকানুল ইসলাম।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়াসহ কলাপাড়া বিএনপির প্রয়াত সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category