সর্বশেষ:
কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত কলাপাড়ায়  বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃ/ত্যু কলাপাড়ায় ৭ শিক্ষার্থীর স্কাউটস প্রেসিডেন্ট এওয়ার্ডস-২০২৫ অর্জন ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে ইয়াবার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জাকারিয়া হ/ত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার বিশ্ব নদী দিবস-২০২৬।। কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন কুুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃ/ত্যু

Reporter Name / ৬৫ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার মহিপুর থানার সদর মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বিপিনপুর গ্রামের মো. আলম হাওলাদারের মেয়ে মেহেরিমা (৮) এবং একই এলাকার ভাড়াটিয়া আল আমিনের মেয়ে নাজিয়া (৭)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে দুই শিশু মাছ ধরার বরশি নিয়ে বাড়ি থেকে বের হয়।

দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে আবুল কালামের মালিকানাধীন একটি ডোবার পানিতে মাছ ধরার বরশির ছিপ ভাসতে দেখে সন্দেহ হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় ডোবায় তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃ/ত ঘোষণা করেন।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন বলেন, দুপুর ২টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃ/ত ঘোষণা করা হয়।

হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে ম/র/দে/হ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে ।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া পটুয়াখালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category