সর্বশেষ:
‎রাজাপুরে এমইপি গ্রুপের ইলেকট্রিক ব্যবসায়ীদের নিয়ে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ মেহেন্দিগঞ্জে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বিএনপি নেতারা লাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক জিয়াউর রহমানের হাতে খননকৃত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ‎বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন অবৈধ ট্রলিং বন্ধে উপকূলীয় জেলেদের সংবাদ সম্মেলন ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলায় সেতু ও গ্যাস সংযোগে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়া হবে : সরোয়ার শোক সংবাদ  সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই পটুয়াখালী সরকারি কলেজ শাখা উচ্চ-মাধ্যমিক ছাত্রদলের মনোনীত সভাপতি ফাহিম

মেহন্দিগঞ্জের আন্দারমানিক জমির বিরোধে নামাজরত ছোট ভাইকে হ/ত্যা করলো বড় ভাই

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬
Shadow of the murderer holding the murder weapon. Silhouette of man with a knife in his hand

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
ভাই বড় ধন,রক্তের বাঁধন- সেই বাঁধনকে চিরতরে ছিঁড়ে ফেললো মসজিদে নামাজরত আপন ছোট ভাইয়ের রক্ত জড়িয়ে বড় ভাই। এযেনো আইয়ামে জাহিলিয়াত যুগকেও হার মানায়।

মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিকে খাস জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে আপন ছোট ভাই নজরুল সরদারকে হ/ত্যা করেছে বড় ভাই হারুন সরদার।

২১ জুন রবিবার যোহর নামাজের সময় মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ১ নং আন্ধারমানিক ইউনিয়নে ঘটে এই হ/ত্যা/কান্ড।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পৈতৃক জমি বন্টনের পর কিছু খাস জমি ছিল যা বড় ভাই হারুন সরদার দীর্ঘদিন ভোগ করতো। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝামেলা হয়েছে।

রবিবার সকালে ছোট ভাই সেই জমিতে বেড়া দিয়েছে। এতে ক্ষুব্দ বড় ভাই হারুন সরদার নামাজ পড়া অবস্থায় মসজিদে ঢুকে ছোট ভাই নজরুল সরদারকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে বরিশাল নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাটে মারা যায়।

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ সংবাদ মাধ্যমকে জানান,জমি নিয়ে বিরোধের জেরে এই হ/ত্যা/কাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পোস্টমর্টেমের জন্য লা/শ মর্গে প্ররন কনা হয়েছে। ঘাতক হারুন সরদারকে আটকের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

ফয়সাল হাওলাদার।
মেহেন্দিগঞ্জ( বরিশাল) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category