সর্বশেষ:
বটতলায় মোবাইল কোর্টের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত কাশিপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জামায়াত নেতাকে থানায় হস্তান্তর,বিএনপি নেতার হস্তক্ষেপে মুক্তি বরিশাল ক্যাথলিক ডাইওসিসের ধর্মগুরুদের সঙ্গে বিসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাষ্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে মোবাইল কোর্টের অভিযান: ফুটপাত দখলমুক্ত, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের স্মারকলিপি প্রদান

বটতলায় মোবাইল কোর্টের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

নগরীর বটতলা এলাকায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। আজ পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিসিসির প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ জামান অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার অভিযোগে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে আরও একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ওই আইনের ৫১ ধারায় জরিমানা করা হয়।

এছাড়া ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৩) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।

বিসিসি সূত্র জানায়, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ব্যবসায়িক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

জনস্বার্থে ভবিষ্যতেও মোবাইল কোর্টের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category