সর্বশেষ:
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,১জন গুলিবিদ্ধসহ আহত-৩, ২৫ ভরি স্বর্নালংকার লুট কলাপাড়ায় পুজা উদযাপন পরিষদ আহবায়কের পদত্যাগ।। হিন্দু সম্প্রদায়ে আতংক বাউফলে গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, আপত্তিকর অবস্থায় আটক বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক আমানতগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের পেছনে জমির মালিকানা নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পর্যটক হয়রানি বন্ধ ও সেবার মানোন্নয়নে কুয়াকাটায় চালকদের সঙ্গে মতবিনিময় কলাপাড়ায় শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ কুয়াকাটা সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন…….. এবিএম মোশাররফ হোসেন এমপি কলাপাড়ার অনার্স শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে একটি বাস্তব সংকট পরীক্ষা কেন্দ্র আন্তর্জাতিক আদিবাসী দিবসে কুয়াকাটায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়ি পেটা করল সন্ত্রাসীরা

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

কুয়াকাটায় সংবাদ প্রকাশকের জেরে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি ও পরিবেশ কর্মী কেএম বাচ্চুকে হাতুড়ি পেটা করেছে সন্ত্রাসীরা।

শনিবার(২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পর্যটন নগরীর হোটেল সৈকতের সামনে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

হামলাকারীদের হাতুড়ির একাধিক  আঘাতে গুরুতর আহত এ সংবাদকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে বলছে পুলিশ জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বেশ কয়েকজনের একটি সন্ত্রাসী দল কেএম বাচ্চুর ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় হাতুড়ি দিয়ে তার মাথা ও দুই পায়ে এলোপাথাড়ি পেটালে তিনি গুরুতর আহত হন। পরে তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন চিকিৎসক। এদিকে সংবাদকর্মীর উপর এমন ন্যাক্কারজনক হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিক মহল।

সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে দোষীদের চিহ্নিত করে আটকের পর শাস্তির দাবীর জানিয়েছেন তারা। মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোষীদের আটকে অভিযান চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা  হবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া পটুয়াখালী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category