সর্বশেষ:
বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত নদীভাঙ্গনের কবলে বিলুপ্ত প্রায় বাউফলের তিনটি প্রাথমিক বিদ্যালয়

‎রাজাপুরে এমইপি গ্রুপের ইলেকট্রিক ব্যবসায়ীদের নিয়ে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

‎ঝালকাঠির রাজাপুর সদর উপজেলার মেডিকেল মোড়ে চেয়ারম্যান বাড়ির মিলনায়তনে এমইপি (MEP) গ্রুপের উদ্যোগে ইলেকট্রিক ব্যবসায়ীদের নিয়ে এক সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎ বুধবার (৮ জুলাই) সকালে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের বরিশাল বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুল্লাহ আল মামুন, ডিস্ট্রিবিউটর, লাকি ইলেকট্রিক, রাজাপুর সদর, ঝালকাঠি। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমইপি গ্রুপের টিএসএম (ঝালকাঠি টেরিটরি) মোহাম্মদ নাহিদুল ইসলাম।

‎ সম্মেলনে এমইপি গ্রুপের পণ্যের গুণগত মান, আধুনিক প্রযুক্তি, বিক্রয় বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা ব্যবসার উন্নয়ন ও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।পাশাপাশি যারা সর্বোচ্চ বিক্রয়ের টার্গেট পুরন করেছে তাদেরকে কোম্পানির পক্ষ থেকে পুরষ্কার বিতরণ করা হয়।

‎ এ সময় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার প্রায় ১২০ জন ইলেকট্রিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের সিনিয়র ফিল্ড অফিসার রবিউল ইসলাম, জাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে সহযোগী সম্মেলনের সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারী ব্যবসায়ীরা এ ধরনের আয়োজনকে ব্যবসার বিকাশ ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category