সর্বশেষ:
বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বরিশালে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লা/শ উদ্ধার বরিশালের ডেফুলিয়ার ৫০ একর খাস জমি দখলমুক্তের দাবিতে নাসরিনের নেতৃত্বে মানববন্ধন কলাপাড়ায় ৬৫ বছরের দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগ কলাপাড়া পৌর মহিলা দলের ০৪ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন বরিশালে নূরিয়া আইডিয়াল স্কুলে মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কলাপাড়ায় ২ যুবতী নারীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ মা হ/ত্যা মামলায় বাবার যাবজ্জীবন নিয়ে মেয়ে সংবাদ সম্মেলন

গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ৭১ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলা উপজেলার পশ্চিম চরকাজল গ্রামে বজ্রাঘাতে আলমগীর সরদার (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে বৃষ্টি ও বজ্রপাতের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর সরদার পশ্চিম চরকাজল গ্রামের বাসিন্দা এবং মৃত আহমেদ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হন আলমগীর সরদার। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির পাশের মাঠে থাকা নিজের গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে আকস্মিক বজ্রাঘাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, নামাজ শেষে আলমগীর সরদারকে খুঁজতে শুরু করেন তারা। একপর্যায়ে দূরে মাঠে গরুগুলোকে এক স্থানে জড়ো হয়ে থাকতে দেখে সেখানে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত হন যে বজ্রাঘাতেই তার মৃত্যু হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আলমগীর সরদারের আকস্মিক মৃত্যুতে এলাকায়ও গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

এ বিষয়ে এসআই কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রাঘাতে কৃষক আলমগীর সরদারের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category