সর্বশেষ:
বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১ম  যুগ্ম সাধারন সম্পাদক হলেন তারেক আল ইমরান বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু বাবুগঞ্জে দুই ভাইয়ের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র! কলাপাড়ায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও শিক্ষার্থী সংবর্ধনা পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কলাপাড়ায় ঘর থেকে পিতলের গোপাল ঠাকুর, দেবী লক্ষ্মীর ঘটসহ পূজার সারঞ্জামাদি চুরি আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ।। কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ১৪৭ কারখানা বন্ধের সিদ্ধান্ত, সোমবার মজুরি প্রস্তাব বাউফলে খ/ণ্ডি/ত ম/র.দে.হ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেপ্তার২, হ.ত্যা.র রহস্য উদ্‌ঘাটনের দাবি কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব বিষয়ক শীর্ষ সম্মেলন

আধুনিক প্রযুক্তি ব্যবহারে নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিতে কাজ করছে পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান মাসুদ ইকবাল

Reporter Name / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল বলেছেন, নৌপথকে নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব।

সেই দায়িত্ববোধ থেকেই বন্দর ও আশপাশের এলাকায় নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

পাশাপাশি বন্দরের আশপাশের নদী পথে নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরের নিরাপত্তা বিভাগ স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম পরিচালিত করছে।

এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জরুরি উদ্ধার সক্ষমতা বৃদ্ধির দিকেও গুরুত্বারোপ করছে বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের কর্মাশিয়াল ভবনে নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় বন্দরের সদস্য কমডোর আবদুল লতিফ, হারুন অর রশিদ ও জামাল উদ্দিন চৌধুরীসহ স্থানীয় জেলে, মাঝি, ট্রলার ও জাহাজ মালিক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে নৌযান দুর্ঘটনায় করনীয় বিষয়ে সচেতনতামূলক প্রামান্যচিত্র উপস্থাপন করা হয় এবং মহিপুরের সাধারন জেলেদের মাঝে লিফলেট বিতরন করা হয়।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category