বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সরকারী খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে চিরস্থায়ী বন্টনের দাবি

সরকারী খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে চিরস্থায়ী বন্টনের দাবি

Sharing is caring!

বরিশাল নগরের রসুলপুর ও সকল সরকারী খাস জমি হতদরিদ্র অসহায় প্রকৃত ভূমিহীনদের মাঝে চিরস্থায়ী বন্টন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১২ টায় কৃষক ফেডারেশন ও কৃষানী সভা বরিশাল জেলা কমিটির আয়োজনে নগরের সদররোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ও বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ হারুন ভান্ডারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ্যাডভোকেট একে আজাদ, সাধারণ সম্পাদক হালিম মুহুরী, কৃষানী সভার জেলা সভাপতি রেহানা বেগম মিতু, সাধারণ সম্পাদক রেনু বেগম প্রমুখ।

বক্তরা বলেন-কতিপয় অসাধু ব্যক্তিরা স্বনামে ও বেনামে ইন্ডাস্ট্রিজ মিল কারখানার নামে সরকারী খাস জমি দখল করে রেখেছে। ওইসব জমিতে অদ্যবর্ধি কোন মিল কারখানা গড়ে উঠেনি। তাই জরুরি ভিত্তিত্বে ভূমিদস্যুদের জিম্মায় থাকা সরকারী খাস জমি অসহায়দের মাঝে বন্টন করা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য বক্তারা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD