রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে সাংবাদিকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

বরিশালে সাংবাদিকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

Sharing is caring!

বরিশালে ‘মানবাধিকার প্রতিবেদন তৈরীতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

কর্মশালার শুরুতে উদ্বোধনী আয়োজনে বিএমএসএফের মহাসচিব খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান খান, মুরাদ আহম্মেদ, বিএমএসএফের বরিশাল বিভাগীয় সমন্বয়ক গোপাল সরকার।

২০ সাংবাদিকের উপস্থিতিতে কর্মশালায় বেশ কয়েকটি অধিবেশনে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন ও আলোচনা করেন মীরপুরের ভাসানটেক সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মোহন ও সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD