রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Sharing is caring!

সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা এবং অন্য কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার আয়োজনে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশের আয়োজন করা হয়।

বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদের সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কেন্দ্রীয় সম্পাদক আহসান হাবিব লাভলু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবীব রুমন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদী জেলা সংগঠক সাইদুর রহমান এবং গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির অন্যতম সদস্য আরিফুর রহমান মিরাজ।

সভাপতির বক্তব্যে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, বাংলাদেশ কৃষকের দেশ, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই অনতিবিলম্বে বাম গণতান্ত্রিক জোট থেকে কৃষক ও কৃষির সমস্যা সমাধানে যে সব দাবি উত্থাপন করা হয়েছে তা মেনে নিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD