রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
৯৯৯-এ কল করে স্বামীর নির্যাতন থেকে রেহাই পেলেন স্ত্রী

৯৯৯-এ কল করে স্বামীর নির্যাতন থেকে রেহাই পেলেন স্ত্রী

Sharing is caring!

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে স্বামীর নির্যাতন থেকে রেহাই পেয়েছেন বরিশালের হিজলা উপজেলার নারী সাথী বেগম (২৮)। কল পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়ে অভিযুক্ত সুজনকে আটক করে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলাটির চরপত্তনী ভাংগা গ্রামে এ ঘটনা ঘটে। আটক সুজন ওই গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি নিউজ পোর্টাল থেকে জানা যায়।

জানা গেছে, বিয়ের পর সুজন ব্যবসার কথা বলে সাথীর বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক নেন। কয়েক বছর পর আবার সুজন বিদেশে যাওয়ার জন্য আরও তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। এ জন্য সাথীকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতনের হাত থেকে রেহাই পেতে তার পরিবার পুনরায় সুজনকে তিন লাখ টাকা দেয়। ওই টাকা দিয়ে ওমান গিয়ে সুজন তার খোঁজখবর রাখা বন্ধ করে দেন।

সম্প্রতি সুজন শূন্য হাতে ওমান থেকে দেশে ফিরেন। পুনরায় সাথীর বাবার বাড়িতে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এ ঘটনার জেরে সোমবার দুপুরে সাথীকে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে সাথীর সব কাপড় পুড়িয়ে ফেলেন। তাকে মেরে ফেলার হুমকি দেন। পরে হুমকি ও নির্যাতনের বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে জানান সাথী।

হিজলা থানার উপ পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানানোর পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি ধারালো দাসহ সুজনকে আটক করি। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে সুজনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে সুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD