রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কুয়াকাটা সৈকত দেখা হলে না তানভীরের

কুয়াকাটা সৈকত দেখা হলে না তানভীরের

Sharing is caring!

সমুদ্র সৈকত কুয়াকাটা দেখা হলে না ঢাকা মিরপুর-১ পাইকপাড়া এলাকার আনোয়ার হোসেনের পুত্র কলেজ ছাত্র তানভীরের।

সমুদ্র সৈকত কুয়াকাটা পৌঁছার পূর্বে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের খুরিয়ার খেয়াঘাট নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি।

এ ঘটনায় তার বন্ধু পারভেজ ও টমটম চালক নিজাম মুসল্লি আহত হয়েছেন। তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, ঢাকা মিরপুর-১ এলাকার আনোয়ার হোসেনের পুত্র ঢাকা নিউ মডেল কলেজের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র তানভীর (২৩) ও তার বন্ধু পারভেজ বিজয় দিবসের ছুটিতে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে সমুদ্র সৈকত কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন। ওই মোটর সাইকেলটি তানভীর নিজেই চালাচ্ছিলেন।

কুয়াকাটা থেকে ৩০ কিলোমিটার উত্তরে আমতলী-কুয়াকাটা মহাসড়কের খুরিয়ার খেয়াঘাট নামক স্থানে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো একটি টমটমের ওপর উঠিয়ে দেয়।

এতে মোটরসাইকেল চালক তানভীর, বন্ধু পারভেজ ও টমটম চালক নিজাম মুসল্লি গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। শেবাচিম হাসপাতালে নেয়ার পথে লেবুখালী নামক স্থানে ওইদিন দুপুর দেড়টার দিকে তানভীরের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার বন্ধু পারভেজ।

প্রত্যক্ষদর্শী মিলন মিয়া বলেন, দ্রুতগতিতে একটি মোটরসাইকেল চালিয়ে কুয়াকাটার দিকে যাচ্ছিল। উপজেলার খুড়িয়ার খেয়াঘাট আসা মাত্রই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটমের ওপর তুলে দেয়। এতে মোটরসাইকেল চালক, তার বন্ধু ও টমটম চালক আহত হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিখিল চন্দ্র বলেন, তিনজনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনের মধ্যে তানভীরের অবস্থা আশঙ্কাজনক।

তানভীরের বন্ধু আহত পারভেজ বলেন, গুরুতর আহত তানভীরকে বরিশাল নেয়ার পথে লেবুখালী নামক স্থানে মারা গেছেন।

আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছে বলে শুনেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD