বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
উজিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

উজিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

Sharing is caring!

বরিশালের উজিরপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কৃষক চিত্ত রঞ্জন সরকারের (৫০) মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিত্ত রঞ্জন উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের বাসিন্দা।

মৃত চিত্ত রঞ্জনের ছোট ভাই সুভাষ জানান, গত সোমবার (৯ ডিসেম্বর) চিত্ত রঞ্জন ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে আগে পরিকল্পিতভাবে একই এলাকার ব্রজেন্দ্র নাথ সরকার, তার স্ত্রী শিখা রানী সরকার, সৈকত সরকার, অখিল সরকার, নিখিল সরকার, সঞ্জয় সরকারসহ সাত থেকে আটজন মিলে তাকে ডেকে নিয়ে যান। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন তারা।

এ অবস্থায় অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে। অবস্থার অবনতি হলে সেখান থেকে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

মৃত চিত্ত রঞ্জনের বড় ভাই সত্য রঞ্জন সরকার জানান, হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। শনিবার বিকেলে চিত্ত রঞ্জনের মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতি নিয়েছেন তারা।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, চিত্ত রঞ্জনের মৃত্যুর বিষয়টি তার স্বজনরা জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD