বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বরিশাল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

Sharing is caring!

বরিশালে কেন্দ্রীয় কারাগারে আলতাফ মৃধা (৫৬) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

আলতাফ মৃধা বরিশালের গৌরনদী উপজেলা সদরের বাসুদেবপাড়া এলাকার মৃত হাসেম মৃধার ছেলে। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বনিক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল কারাগারের খেলার মাঠের পাশে বসে হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিকেলে ৪টা ৪০মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ শেবাচিম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলতাফ মৃধা একটি হত্যা মামলায় ২০০৫ সাল থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD