বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালের বাকেরগঞ্জে ২ ইটভাটাকে উচ্ছেদ

বরিশালের বাকেরগঞ্জে ২ ইটভাটাকে উচ্ছেদ

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জ উজেলার উত্তমপুর এলাকায় অভিযান চালিয়ে দু’টি অবৈধ ইটভাটাকে উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. তোতা মিয়া জানান, অভিযানে ওই এলাকার মো. নিজাম মুন্সির মালিকানাধীন মেসার্স এমটিবি ব্রিকস ও মো. মাসুদ মুন্সী পরিচালিত মেসার্স এ এম বি ব্রিকস নামক ইটভাটা দু’টির আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় নেভানোয় এবং ভ্যাকু মেশিন দিয়ে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটা দু’টির আনুমানিক ১০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ইটভাটা দু’টি বন্ধ করে দেওয়া হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় এবং অবৈধভাবে ড্রাম চিমনির ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD