বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বেগম খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তির দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ও ১১টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি পৃথকভাবে এই সমাবেশ করে।

বরিশাল মহানগর বিএনপি’র আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি মজিবর রহমান সরোয়ার।

এসময় তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই বলে বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতাও হরণ করেছে। যার কারণে মিথ্যে মামলায় বেগম খালেদা জিয়াকে  জেলে রাখা হয়েছে। তাকে আদালত জামিন দিতে চাইলেও সরকারের হস্তক্ষেপে তা পারছে না। পেঁয়াজ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। তাই, এখন আর কোন বিলম্ব নয়, খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবীতে আন্দোলন হবে। যেখানে সকাল নেতা-কর্মীদের অংশ নেয়ার জন্য আহ্বান জানান সরোয়ার।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর বিএনপি সহ সম্পাদক আনায়ারুল হক তারিন, মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর শ্রমীকদলের সম্পাদক ফয়েজ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিঠু।

অপরদিকে সকাল ১০টায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও উত্তর জেলা বিএনপি অশ্বিনী কুমার হল চত্বরে একই দাবীতে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, বরিশাল সদর উপজেলা সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবু প্রমুখ।

এছাড়া অপরদিকে প্রতিবাদ সভা শেষে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিঠুর নেতৃত্বে অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশী বাধায় তা পণ্ড হয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD