বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ট্রিপল মার্ডারে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বরিশালে ট্রিপল মার্ডারে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Sharing is caring!

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (০৯ ডিসেম্বর) বানারীপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন বাসস্টেশন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নির্মম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার ফাঁসির দাবি জানিয়ে বক্তরা বলেন, একমাত্র প্রশাসনই পারে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উম্মোচন করে জড়িতদের ফাঁসিতে ঝোলাতে। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার না জড়িতরাও প্রশ্রয় পাবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত মরিয়মের ছেলে হারুন অর রশীদ, সাবেক ইউপি সদস্য আলম, সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানসহ নিহতদের পরিবার, আত্মীয়-স্বজন এবং স্থানীয় এলাকাবাসী।

এর আগে শুক্রবার (৬ ডিসেম্বর) গভীর রাতে বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের সাবেক আলম মেম্বারের বাড়ির কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাসার তিন জনকে নির্মমভাবে হত্যা করা হয়।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে কুয়েত প্রবাসী আব্দুর রব ও হাসান মাহমুদের মা মরিয়ম বেগম (৭০), খালাতো ভাই ভ্যানচালক ইউসুফ (২২) ও মেজ বোন মমতাজের জামাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. শফিকুল আলম (৬০) সহ তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন:**বরিশাল ট্রিপল মার্ডার: গোপন সম্পর্ক দেখে ফেলায় ৩ খুন

আরও পড়ুন:**ব‌রিশা‌লে ট্রিপল মার্ডার : নিহত ম‌রিয়‌মের পুত্রবধূ গ্রেফতার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD