বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ই-নামজারি বিষয়ক কর্মশালা

বরিশালে ই-নামজারি বিষয়ক কর্মশালা

Sharing is caring!

বরিশালে ই-নামজারি বিষয়ক বিভাগীয় সঞ্জীবনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরের বিডিএস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব রেজাউল কবির ও বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

কর্মশালায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার জন্যই এ কর্মশালা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়কে জনগণের সামনে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। জনগণের দুর্ভোগ লাঘব করে তাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার জন্যই ই-নামজারির ব্যবস্থা করা হয়েছে। সরকারের বিভিন্ন দফতরে ই-সেবা চালু করা হলেও নানা জটিলতার কারণে ভূমি মন্ত্রণালয়ে এখন পর্যন্ত ই-সেবা চালু করা সম্ভব হয়নি। মূলত ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে উপস্থাপন করে সহজভাবে সেবা দান করাটা এ সেবার লক্ষ্য।

কর্মশালায় বরিশাল বিভাগের সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD