শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বাবুগ‌ঞ্জে কারেন্ট জাল বিক্রি করার দায়ে যুব‌কের কারাদণ্ড

বাবুগ‌ঞ্জে কারেন্ট জাল বিক্রি করার দায়ে যুব‌কের কারাদণ্ড

Sharing is caring!

বরিশালের বাবুগ‌ঞ্জে অ‌বৈধ কারেন্ট জাল বিক্রি করার অপরাধে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদাল‌ত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাবুগঞ্জ উপজেলায় সাহেবের চর এলাকায় জেলা‌ প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট শাহাদাৎ হো‌সেনের নেতৃ‌ত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অ‌ভিযা‌নে নিজ ঘরে বসে গোপনে কারেন্ট জাল বিক্রি করার অপরাধে জুয়েল খানকে (২৬) হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছে ১ লাখ তিন হাজার ৫শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তাকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২) (খ) ধারা মোতাবেক ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা অবৈধ কারেন্ট জাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন র‌্যাব-৮ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD