মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে কথিত জ্বিনের বাদশা আটক

বরিশালে কথিত জ্বিনের বাদশা আটক

Sharing is caring!

বরিশালের গৌরনদীতে কথিত জ্বিনের বাদশা হারেজ সরদারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার (২৮ নভেম্বর) গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাতে অভিযোগের ভিত্তিতে গৌরনদী উপজেলার কটকস্থল (সাউদেরখালপাড়) এলাকা থেকে তাকে আটক করা হয়। গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, কটকস্থল (সাউদেরখালপাড়) গ্রামের সিরাজ সরদারের পুত্র হারেজ সরদার দীর্ঘ দিন যাবত তার সহযোগীদের নিয়ে নিজ মুঠো ফোনে কণ্ঠ পরিবর্তন করে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার কাজ করছিলো। বিষয়টি থানা পুলিশ জানতে পেরে তাকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে হারেজ তার অপকর্মের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। পাশাপাশি সে কন্ঠ পরিবর্তন করে কথা বলেও শুনিয়েছে। এ ঘটনায় শুক্রবার প্রতারনার শিকার ও গৌরনদীর বাসিন্দা আকবর আলী মীর বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে হারেজকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD