শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
‘গণমুখী পু‌লি‌শিং: ব‌রিশাল রেঞ্জ’ বই‌য়ের মোড়ক উ‌ন্মোচন

‘গণমুখী পু‌লি‌শিং: ব‌রিশাল রেঞ্জ’ বই‌য়ের মোড়ক উ‌ন্মোচন

Sharing is caring!

ব‌রিশাল রে‌ঞ্জের ডিআই‌জি মো. শ‌ফিকুল ইসলাম প্রণীত ‘গণমুখী পু‌লি‌শিং: ব‌রিশাল রেঞ্জ’ শীর্ষক বই‌য়ের মোড়ক উন্মোচন করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৬ ন‌ভেম্বর) সকাল ১১টায় ব‌রিশাল নগ‌রের কা‌শিপুর এলাকায় রেঞ্জ ডিআই‌জি অ‌ফি‌সে এ বই‌য়ের মোড়ক উ‌ন্মেচন করা হয়।

রে‌ঞ্জের ডিআই‌জি মো. শ‌ফিকুল ইসলাম ব‌লেন, আ‌মি যোগদানের পর থে‌কেই এ অঞ্চ‌লে গণমুখী পু‌লি‌শিং ব্যবস্থা করার চেষ্টা কর‌ছি। আমরা মাদক ব্যবসায়ী‌দের আত্মসমর্পণ ও সমা‌জের স্বাভা‌বিক ধারায় ফি‌রি‌য়ে নেওয়ার যে কাজ কর‌ছি তা গোটা বাংলা‌দে‌শে নেই। তাই এটা নিয়ে আমরা অর্থাৎ ব‌রিশাল রেঞ্জ উদাহরণ হ‌য়ে থাক‌বে। বিট পু‌লি‌শিং ব্যবস্থা ঢাকার পরে ব‌রিশালে রে‌ঞ্জেই আমরা প্রথম চালু করেছি। এর মধ্য দি‌য়ে আমরা সাধারণ মানু‌ষের কা‌ছে পৌঁ‌ছে যা‌চ্ছি।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ব‌রিশাল রে‌ঞ্জের অ‌তি‌রিক্ত ডিআইজি এহসান উল্ল্যাহসহ বিভা‌গের ছয় জেলার পু‌লিশ সুপারসহ সুশীল ও সাংবা‌দিক সমা‌জের নেতারা।

‌জানা‌ গেছে, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম ‌যোগদান করার পর ব‌রিশাল বিভাগের ছয় জেলায় মাদক ও জঙ্গিবিরোধী কার্যক্রম থেকে শুরু করে কমিউনিটি পুলিশিংকে নতুন আঙ্গিকে উপস্থাপন, তথ্য/অভিযোগ বক্স স্থাপন, বিট পুলিশিং চালুকরণ, রেঞ্জ পুলিশের অ্যাপস তৈরি এবং এগুলোর যথাযথ প্রয়োগসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে জনবান্ধব পুলিশি সেবা আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ‘গণমূখী পুলিশিং: বরিশাল রেঞ্জ’ নাম বইটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ২৩৮ পৃষ্ঠার বইটিকে মোট ২৪টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। বইটিতে পুলিশি সেবাকে জনগণের দোরগাড়ায় পৌঁছে দেওয়া এবং সমাজকে সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রচলিত আইনের প্রয়োগের পাশাপাশি বিট পুলিশিং, উঠান বৈঠক, কমিউনিটি পুলিশিং, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং, পরিবহন কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন গণমূখী পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং এতে বরিশাল রেঞ্জের জেলাগুলোতে ব্যাপক সফলতা পাওয়া গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD