শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
আগৈলঝাড়ায় সন্ধ্যা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আগৈলঝাড়ায় সন্ধ্যা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

Sharing is caring!

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের সন্ধ্যা নদীর তীর দখল করে নির্মাণাধীন মুড়ির মিল ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি কাজে বাধা দেওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরীন তন্বী পুলিশ প্রশাসনের সহায়তায় উপজেলার পয়সা-কদমবাড়ি সড়কের পশ্চিম পাশে সন্ধ্যা নদীর তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা নির্মানাধীন মুড়ির মিলের কাঠামো ভেঙে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরীন তন্বী জানান, উপজেলা সমবায় অফিস থেকে ‘সত্যের সন্ধানে’ নামক একটি সমবায় সমিতির রেজিস্ট্রেশন নিয়ে (বিডি-১৯৬) স্থানীয় আব্দুল বারেক মিয়ার ছেলে সোহাগ মিয়া সন্ধ্যা নদীর তীর দখল করে ওই সমিতির নামের আড়ালে অবৈধভাবে মুড়ির মিল নির্মাণ শুরু করে। সোহাগ ওই সমিতির সভাপতি।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে প্রশাসনের শ্রমিক দিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সোহাগ মিয়াও সেখানে উপিস্থত ছিলেন। এসময় তিনি সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে ৫শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD