মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে দুই রেস্তোরাঁকে জরিমানা

বরিশালে দুই রেস্তোরাঁকে জরিমানা

Sharing is caring!

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের দায়ে বরিশালের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দু’টি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

রেস্তোরাঁ দুটি হচ্ছে- নগরীর পুলিশ লাইন এলাকার ‘হটপ্লেট’ ও ‘হুপারস ক্যাফে’।

জানা যায়, শহরের বিভিন্ন খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পুলিশ লাইন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পোড়া ভোজ্য তেল ব্যবহারসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের দায়ে দুটি রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক বিবেচনা করে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশালে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি ছাড়াও র‍্যাবের একটি দল সহায়তা করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD