শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
গাঁজা সেবনের দায়ে বরিশালে দুইজনের দণ্ড

গাঁজা সেবনের দায়ে বরিশালে দুইজনের দণ্ড

Sharing is caring!

গাঁজা সেবন করার দায়ে বরিশালে মাদকসেবী দুই তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন-বরিশালের সিঅ্যান্ডবি রোড কাজীপাড়া এলাকায় নুরুল ইসলাম (২৫) ও লঞ্চঘাট সংলগ্ন বালুরমাঠ এলাকায় সোহাগ ফরাজী (৩২)। জেলা প্রশাসন বরিশালের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী জানান, সকালে গাঁজা সেবনরত অবস্থায় নুরুল ইসলাম ও সোহাগ ফরাজীকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে গাঁজা পাওয়া যায়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক মাদকদ্রব্য আইন অনুযায়ী মাদক সেবনের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের পরিদর্শক ফরহাদ হোসেন প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে অভিযান পরিচালনায় সহায়তা করেন করেন বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD